আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি


admin প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ১৫:৩৮ /
আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

কাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ মে) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত।
শুক্রবার (২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল শনিবার থেকে ৬ জুন (শনিবার) পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। পরদিন ৭ জুন থেকে যথারীতি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে।
এদিকে, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। পরে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে ৭ জুন থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।
একইসঙ্গে কলেজ ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একই সময়সূচি অনুযায়ী ছুটি কার্যকর থাকবে বলে জানা গেছে।