

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব, ২৭মে ঈদ
ডেস্ক রিপোর্ট : মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব।
আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। আর ২৬ মে পবিত্র আরাফাতের দিন।
সৌদি আরবের দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ (রোববার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
আপনার মতামত লিখুন :