অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে এড. এমরান আহমদ চৌধুরীর শোক


admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ০৬:৩৬ /
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে এড. এমরান আহমদ চৌধুরীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে এড. এমরান আহমদ চৌধুরীর শোক
নিজস্ব প্রতিবেদক :  সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিলেট জজ কোর্টের পিপি, জেলা পরিষদের সাবেক সদস্য ও গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই। তিনি আজ ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ছিলেন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতি, আইন পেশা এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে সিলেট জেলা বিএনপি, গোলাপগঞ্জ আইনজীবী সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, “অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ছিলেন একজন অভিভাবকসুলভ নেতা। দল ও মানুষের জন্য তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।”

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।