এ্যাড.মুজিবুর রহমানের মৃত্যুতে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শোক


admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১০:৪৪ /
এ্যাড.মুজিবুর রহমানের মৃত্যুতে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শোক

এ্যাড.মুজিবুর রহমানের মৃত্যুতে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শোক

সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য গোলাপগঞ্জের কৃতি সন্তান এ্যাডভোকেট মুজিবুর রহমানের মুজিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৫ মে) সংবাদমাধ্যমে প্রেরিত শোকবার্তায় ক্লাবের সভাপতি এম আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদ বলেন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব ছিলেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী। তিনি ছিলেন একজন পরোপকারি ব্যক্তি। রাজনীতির পাশাপাশি সামাজিক ও শিক্ষাখাতে অগ্রনী ভুমিকা পালন করেছেন তিনি। সাংবাদিকদের সাথে ছিলো তার নিবিড় সম্পর্ক৷ সাংবাদিকের যে কোন প্রয়োজনে তিনি সব সময় পাশে থেকেছেন। তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দল ও মানুষের কল্যাণে তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন—আমিন।