এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন


admin প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১৭:৩৪ /
এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে জুন মাসে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে। আর এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা এগিয়ে আনার কারণে শিক্ষার্থীদের সেশনজট কমবে। তিনি জানান, সব স্টেকহোল্ডারের সঙ্গে কয়েক দফা আলোচনা করে এই সিদ্ধান্তে তারা পৌঁছেছেন।