সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণের ওয়ার্ড শাখার সভা ও কমিটি গঠন


admin প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১৫:৪৫ /
সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণের ওয়ার্ড শাখার সভা ও কমিটি গঠন
সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণ এর অন্তর্গত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বাদ এশা ঢাকাদক্ষিণ পূর্ব বাজার শাহজালাল রহ জামে মসজিদে এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী।
কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি মাওলানা আবুল হারিছ সাহেব, সহ সভাপতি হাফেজ কায়েস আহমদ সাহেব। সাধারণ সম্পাদক মাওলানা আলিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ সাহেব। কোষাধ্যক্ষ মাওলানা মাশুক আহমদ সাহেব। প্রচার সম্পাদক মুফতি মাওলানা হাম্মাদ সাহেব। সহ প্রচার সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাহেব। সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফয়সল আহমদ সাহেব। সম্মানিত সদস্য: মাওলানা ইসমাইল, হাফেজ সাহেল আহমদ, মাওলানা জুনায়েদ আহমেদ।
সভায় শিক্ষা বোর্ডের ৩ নং কেন্দ্রের পুরস্কার বিতরণের সম্ভাব্য তারিখ আগামী ২২ মে ২০২৬ ইং শুক্রবার নির্ধারণ করা হয়েছে। স্থান: শাহজালাল রা.জামে মসজিদ, ঢাকাদক্ষিণ পূর্ব বাজার। সময় বাদ জুমুআ।