

সিলেটে বৃষ্টি কমেছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৪৩ মিলিমিটার। আর সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র ৬ দশমিক ৬ মিলিমিটার।
এদিকে সিলেটে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সোমবার (৪ মে) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময়ে সিলেটের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬%, যা সন্ধ্যায় কমে ৭৮%-এ দাঁড়ায়।
আপনার মতামত লিখুন :