

স্টাফ রিপোর্টার:
গোলাপগঞ্জে মেলা আয়োজনের খবরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য লোকসানের আশঙ্কা থেকে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন, মেলা চালু হলে ক্রেতাদের আগ্রহ দোকানপাট থেকে সরে গিয়ে মেলার দিকে ঝুঁকবে, ফলে স্থানীয় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমান বাজার পরিস্থিতিতে এমন আয়োজন তাদের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।
দীর্ঘ আলোচনা শেষে সভায় উপস্থিত ব্যবসায়ীরা সর্বসম্মতিক্রমে মেলা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন, যাতে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা যায়।
উক্ত সভায় গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ গোলাপগঞ্জের বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :