

সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ সিলেটের ১নং কেন্দ্র বায়তুল আমান নিশ্চিন্ত এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ যুহর বায়তুল আমান নিশ্চিন্ত এর পরিচালক হাফিয নোমান মাহফুজের সভাপতিত্বে ও তরুণ প্রজন্মের শিক্ষক আব্দুল্লাহ আল মুমিনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১নং কেন্দ্রের আওতাধীন বায়তুল আমান নিশ্চিন্ত ও পশ্চিম দত্তরাইল জামে মসজিদের মক্তবের কেন্দ্রীয় মক্তব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান ও মক্তব সমাপনকারী ৮জন শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।
এছাড়া কেন্দ্রীয় মক্তব পরীক্ষায় মক্তব সমাপনী বিভাগে বোর্ডে প্রথম স্থান অর্জনকারী আমাতুল্লাহ আরিহা রুহমার পিতা মাওলানা মোস্তফা কামাল ও আমপারা বিভাগে বোর্ডে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী সাফা ও মারওয়ার সম্মানিত পিতা ছরওয়ার আহমদ এবং কুরআন শরীফ নাযারা বিভাগে বোর্ডে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী সিয়াম ও সাফার সম্মানিত পিতা বদরুল আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মক্তব শিক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক গ্রহণ করেন সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণের উপদেষ্টা মুফতি খায়রুল আমিন মাহমুদী, সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী, সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ছফির উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আলিমুদ্দীন, প্রচার সম্পাদক হাফিয কয়েছ আহমদ, সহ মক্তব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, নির্বাহী সদস্য হাফিয মাওলানা আফজল হুসাইন, মাওলানা তোফায়েল আহমদ সিদ্দিকী।
এসময় আরো উপস্থিত ছিলেন সনজিদ আলী, ইরফান আলী চুনু, ছরওয়ার আহমদ, মামুন আহমদ, সাইফুল ইসলাম ছামিদ, মাহদী হাসান নিরব সহ অনেকে।
আপনার মতামত লিখুন :