ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বশর আর নেই


admin প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১৫:৩৯ /
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বশর আর নেই

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বশর মোহাম্মদ ছদরুল উল্লাহ চৌধুরী আর নেই।

বুধবার বিকেলে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না….রাজিউন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।)

জানা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে টানা দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভাষা আন্দোলনের সাহসী সৈনিক ছিলেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন।

দীর্ঘদিন থেকে তিনি বার্ধকয়জনিত রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি ইন্তেকাল করেন।