

সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য মনোনয়ন ঘিরে বিএনপিতে আলোচনায় রয়েছেন সৈয়দা আদিবা হোসেনসা সাবিনা খান পপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও সিলেট-৬ আসনে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় ছিলেন তারা। নির্বাচনে দলের বিজয়ের পর আবারও সামনে এসেছে তাদের রাজনৈতিক গুরুত্ব। সিলেট বিভাগের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দৌড়ে তারা এগিয়ে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তিগত কর্মনিষ্ঠা-দুই দিক থেকেই নিজেদের অবস্থান শক্ত করেছেন সাবিনা পপি ও আদিবা হোসেন। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন কাজ করে নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তারা।
সৈয়দা আদিবা হোসেন জানান, বাবার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে রাজনীতিতে যোগ দিয়েছেন এবং সুযোগ পেলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান।
সাবিনা খান পপি বলেন, দেশ ও দলের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছেন এবং সুযোগ পেলে তৃণমূলের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
আপনার মতামত লিখুন :