

সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের প্রবীণ মুরব্বি সাবেক প্রকৌশলী মরহুম রফিক উদ্দিন আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ এপ্রিল বিকাল সাড়ে তিন ঘটিকার সময় ঢাকাদক্ষিণ ইউনিয়ন অডিটোরিয়ামে ঢাকাদক্ষিণ জনকল্যাণ সমিতির উদ্যােগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকাদক্ষিণের প্রবীণ মুরব্বি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সমিতির কোষাধ্যক্ষ জাবেদ মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতলবিব মসন স্যার, লেখক সাংবাদিক লন্ডন প্রবাসী আনোয়ার শাহজাহান, সিলেট প্রেস ক্লাবের সহ সভাপতি দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়ছল আলম, মরহুম রফিক উদ্দিন আহমদের বড় ছেলে আমেরিকা প্রবাসী আজকের দর্পনের সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, কৈলাশ শাহনুর দাখিল মাদ্রাসার সুপার এনামুল হক, এলাকার বিশিষ্ট মুরব্বি আফতাব হোসেন তেরা মিয়া, আব্দুল গফুর, ঢাকাদক্ষিণ ট্রস্ট মেডিকেলের পরিচালক কবির আহমদ, ঢাকাদক্ষিণ জনকল্যান সমিতির আব্দুল আলিম, খালেদ আহমদ, জয়নাল আবেদিন, সামাদ উদ্দিন, জাকের আহমদ, আল আনিন, সমাজকর্মী আবু জাহিদ মাহিম, মামুন আহমদ, রাসেল মাহমুদ জিসান প্রমুখ।
আপনার মতামত লিখুন :