

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনগুলোর জন্য মনোনয়নপত্র নেওয়া শুরু করেছেন প্রার্থীরা। মনোনয়নপত্র দেওয়ার দ্বিতীয় দিন শুক্রবার (১০ এপ্রিল) বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী সিলেট জেলা বিএনপি নেত্রী ও এমপি কন্যা সৈয়দা আদিবা হোসেন ফরম নিয়েছেন।
সৈয়দা আদিবা হোসেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন-এর কন্যা। রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে এলাকায় সক্রিয় ভূমিকা রেখে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ সংসদীয় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন সৈয়দা আদিবা হোসেন। ওই সময় বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
বাবার জনপ্রিয়তা ও নিজস্ব রাজনৈতিক কর্মতৎপরতায় তিনি আজ এ জনপদের ‘নারী নেতৃত্বের নতুন সম্ভাবনা’ হিসেবে বিবেচিত হচ্ছেন। এছাড়াও এ জনপদের প্রতিটি গ্রাম, হাট ও উঠানে উন্নয়ন ও গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন।
তবে শুধু পারিবারিক পরিচয়ের ওপর নির্ভর না করে নিজের গতিশীলতা, স্পষ্ট রাজনৈতিক দর্শন এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার মাধ্যমে ইতোমধ্যেই তিনি তৈরি করছেন স্বতন্ত্র রাজনৈতিক পরিচিতি।
এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :