

- সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী
- সাধরণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ
সাবাহি মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ এর কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১লা এপ্রিল ২০২৬ ইং) বাদ এশা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শিক্ষাবোর্ড সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে পুণরায় মাওলানা খায়রুল আমিন আনওয়ারীকে সভাপতি ও হাফিয নোমান মাহফুজকে সাধারণ সম্পাদক করে ২০২৬/২০২৭ ইংরেজি শেসনের ২৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি হাফিয মাওলানা আবুল হারিছ, সহ সভাপতি মাওলানা মাশুক আহমদ, সহ সভাপতি মাওলানা আব্দুল করিম কাসেমী, সহ সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ছফির উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আলিমুদ্দীন, প্রচার সম্পাদক হাফিয কয়েছ আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, মক্তব বিষয়ক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সহ মক্তব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, নির্বাহী সদস্য মাহবুব হুসাইন জাকির, হাফিয ফয়সল আহমদ, হাফিয মাওলানা রশীদ আহমদ, মাওলানা তোফায়েল আহমদ সিদ্দিকী, আশিক উদ্দিন, মাওলানা মুশাহিদ আলী, মাওলানা ইসমাইল আলী, মাওলানা জুনায়েদ আহমদ, মুফতি আফজল হুসাইন, মাওলানা হাম্মাদ হামিদী।
কমিটি অনুমোদন করেন শিক্ষাবোর্ড এর উপদেষ্ঠা মুফতি খায়রুল আমিন মাহমুদী ও সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী।
সভায় নতুন কমিটির অভিষেক সভা আগামী ৬ এপ্রিল সোমবার বাদ এশা অস্থায়ী কার্যালয়ে নির্ধারণ করা হয়। বোর্ডের বর্তমান নাম পরিবর্তনের লক্ষ্যে আলোচনা হয় এবং আগামী বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্তের প্রস্তাব গৃহীত হয়। ২০২৬ সালের কেন্দ্রীয় মক্তব পরীক্ষার কেন্দ্র ভিত্তিক পুরস্কার বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।
আপনার মতামত লিখুন :