

মো. বদরুল আলম: পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই আনন্দঘন দিনটি সাধারণত সবাই পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে চান। তবে ব্যতিক্রম ট্রাফিক পুলিশের সদস্যরা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি না করে তারা রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে তাদের প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন।
ঈদের দিন ও পরদিন ভোর থেকেই সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। এ সময় যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যান। রোদ-বৃষ্টি কিংবা ক্লান্তি উপেক্ষা করে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
অনেক ট্রাফিক পুলিশ সদস্য জানিয়েছেন, ঈদের দিনে পরিবারকে সময় দিতে না পারার কষ্ট থাকলেও মানুষের সেবা করতে পারাটাই তাদের কাছে বড় তৃপ্তির বিষয়। তাদের এই ত্যাগের কারণেই লাখো মানুষ স্বস্তিতে ও নিরাপদে যাতায়াত করতে পারছেন।
এদিকে জনসাধারণও ট্রাফিক পুলিশের এই আত্মত্যাগকে সম্মানের চোখে দেখছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সুন্দর ঈদ উদযাপনের প্রত্যাশা সবার।
জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় ঈদের দিনও ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ব্যস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :