৫ ইসরাইলি শহরে হামলায় নিহত ২০০, দাবি আইআরজিসির


admin প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ১২:৫১ /
৫ ইসরাইলি শহরে হামলায় নিহত ২০০, দাবি আইআরজিসির

ইসরাইলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোকে হামলা চালিয়েছে ইরান। এ খবর দিয়েছে আল-জাজিরা।

এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

তবে কোনো নিহতের খবর নিশ্চিত করেনি ইসরাইল। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এছড়া কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।