

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকারিয়া সাহজাহান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে খুশি, শান্তি ও আত্মশুদ্ধির বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জাকারিয়া সাহজাহান দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশির সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।
আপনার মতামত লিখুন :