৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজ আহমদ রাজু


admin প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ০৮:১৩ /
৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজ আহমদ রাজু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজ আহমদ রাজু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়নবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চান এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মাহফুজ আহমদ রাজু দেশ-বিদেশে অবস্থানরত ইউনিয়নবাসীসহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করেন এবং সবার ঈদ আনন্দময় হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।