ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ: তামিম আহমদ


admin প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ২৩:৩৯ /
ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ: তামিম আহমদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার তামিম আহমদ দেশবাসীসহ প্রবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে হবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমানভাবে এই আনন্দ উপভোগ করতে পারে, সেটিই হোক আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের নয়, এটি পারস্পরিক ভালোবাসা, ক্ষমা ও সহমর্মিতার এক অনন্য উৎসব। তাই ঈদের এই শুভক্ষণে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তামিম আহমদ দেশ ও জাতির সার্বিক উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।