

ডেস্ক রিপোর্ট:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জিবি বার্তা ডটকমের নির্বাহী সম্পাদক নোমান মাহফুজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা।
তিনি আরও বলেন, সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়—এই হোক আমাদের অঙ্গীকার। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও শান্তি কামনা করেন তিনি।
নোমান মাহফুজ সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :