

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ শাখার সহ-দপ্তর সম্পাদক ইমন আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। তাই সমাজের সকল বিত্তবানদের তিনি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :