

গোলাপগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদিকুর রহমান খন্দকার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ মানেই খুশির উৎসব, যেখানে মানুষ অতীতের সব হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের সাথে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেয়।
তিনি আরও বলেন, ধনী-গরিব নির্বিশেষে সবাই মিলেমিশে ঈদের আনন্দ উদযাপন করুক। সমাজে মানবতা, ভ্রাতৃত্ববোধ, শান্তি-সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই তার প্রত্যাশা।
তিনি গোলাপগঞ্জ উপজেলার সকল বাসিন্দাকে ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করার আহ্বান জানান এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক বলেন।
আপনার মতামত লিখুন :