ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নিউ জার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম


admin প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ২৩:০৩ /
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নিউ জার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নিউ জার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি, শান্তি ও সৌহার্দ্যের বার্তা। তিনি সকলকে ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই আনন্দ যেন সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।