

ষষ্ঠবারের মতো সম্পন্ন হলো বায়তুল আমান নিশ্চিন্ত গোলাপগঞ্জ সিলেটের মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্স।
পবিত্র কুরআনের সুর, মাসনুন দোয়া ও দ্বীনিয়াতের মাধুর্য আর ঈমানের আলোয় মুখর হয়ে উঠেছিল অনন্য আয়োজনে। কোমলমতি শিক্ষার্থীরা শুধু কুরআন তিলাওয়াতই নয়, বরং শিখেছে নামাজের নিয়ম—কানুন, বিভিন্ন প্রয়োজনীয় দোয়া এবং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ মাসায়েল। ছোট ছোট হৃদয়ে দ্বীনের ভালোবাসা জাগিয়ে তুলতেই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। শিশুদের সুমধুর কণ্ঠে কুরআনের তিলাওয়াত আর দ্বীনি শিক্ষার চর্চা যেন পুরো আয়োজনকে করে তোলে এক আধ্যাত্মিক ও অনুপ্রেরণাময় মুহূর্ত। এই আয়োজন যেন নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত হয়ে গড়ে ওঠার এক সুন্দর অঙ্গীকার।
বৃহস্পতিবার ২৯ রামাযান ২০২৬ ইং বাদ যুহর মক্তব মিলনায়তনে মক্তব পরিচালক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় ৭০জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার তুলে দেয়া হয়।
পাশাপাশি মাসব্যাপী আমলি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই ছাত্রীকে দেয়া হয় বিশেষ পুরস্কার। এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ১২ জন শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ ৩জনকে পুরস্কার প্রদান করা হয়।
মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশ্চিন্ত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফিয মাওলানা আজির উদ্দিন, মুয়াজ্জিন হাফিজ সামাদুর রহমান রনি, বিশিষ্ট মুরব্বি মাশুক উদ্দিন, খবির উদ্দিন, মুফতি ফয়জুল হাসান, মাওলানা হুসাইন আহমদ, ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশন নিশ্চিন্ত এর সাধারণ সম্পাদক হাফিয মিনহাজুল ইসলাম সায়েক, মক্তবের সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, রমজানিয়া শিক্ষক হাফিয জাবেদ আহমদ, অভিভাবক সদস্য ইয়াহইয়া আহমদ, তারেক আহমদ, সরওয়ার আহমদ, জুবায়ের আহমদ জুয়েল, সাবেক শিক্ষার্থী নাদিম আহমদ রিয়াম, আশফাকুজ্জামান উজ্জ্বল, রাহাতুল ইসলাম রাহাত, তৌফিক আহমদ, আব্দুছ ছত্তার প্রমুখ।
পরিশেষে এলাকার মুর্দেগান সহ জীবিতদের জন্য এবং দাতা—গ্রহীতা, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিয মাওলানা আজির উদ্দিন।
আপনার মতামত লিখুন :