মোঃ বদরুল আলম এর কবিতা: গরীবের ঈদ


admin প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ২০:২২ /
মোঃ বদরুল আলম এর কবিতা: গরীবের ঈদ

ঈদ আসে আনন্দ নিয়ে, আকাশ ভরে চাঁদ,
তবু কত গরিবের মনে জমে থাকে বিষাদ।
নতুন কাপড়, সেমাই, খুশি—সবই যেন স্বপ্ন,
অভাবের সংসারে ঈদও হয়ে যায় কষ্টের আপন।

  • অসহায় মানুষ চেয়ে থাকে বড়লোকের দিকে,
    হয়তো কেউ দয়া করে কিছু দেবে ঈদের শিকে।
    কিন্তু বড়লোক ব্যস্ত থাকে নিজের সুখের মাঝে,
    গরিবের কান্না ডুবে যায় শহরের কোলাহলে সাজে।

যখন তারা খোঁজ নেয় গরিবের দরজায়,
ততক্ষণে বাজারজুড়ে ভালো কাপড় আর কোথায়!
সবই আগে কিনে নেয় ধনীদের ভিড়,
ফাঁকা হাতে ফিরে আসে গরিবের ঈদ।

  • হায়রে দুনিয়া, মানুষ কেন এমন করে আজ,
    কারো ঘরে আনন্দের ঢেউ, কারো ঘরে লাজ।
    তবু গরিব মানুষ বাঁচে আল্লাহর ভরসায়,
    একদিন হয়তো সত্যি সুখের ঈদ আসবে তাদের আশায়।