

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে সংগৃহীত যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠান গত ১২ মার্চ ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হাই-এর সভাপতিত্বে এবং লেখক–সাংবাদিক আনোয়ার শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিশাদ আহমদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র শিক্ষক বিশ্বজিত রায়। এছাড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বাছির এর পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক মো. মকসুদ আলী। সভায় বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, আতাউর রহমান উতু, লকু মিয়া, বাবুল আহমদ, শেখ খসরুল ইসলাম, স্পেন প্রবাসী বাবুল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় ৬০০ শ’ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন গ্রামের প্রতিনিধিরা তাদের নিজ নিজ গ্রামের জন্য বরাদ্দকৃত অর্থ গ্রহণ করেন। প্রতিনিধিদের মধ্যে ছিলেন কানিশাইল গ্রামের শেখ খসরুল ইসলাম ও ময়নুল ইসলাম, নগর গ্রামের লকু মিয়া ও আরিফ হোসেন, দত্তরাইল গ্রামের আতাউর রহমান উতু, সুলতান আহমদ ও সায়েকুল ইসলাম, রায়গড় গ্রামের হেলাল আহমদ, খলিল আহমদ ও আনোয়ার হুমায়ুন। বারকোট গ্রামের জমিউস সোবহান, নিশ্চিন্ত গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন আহমদ ও শায়েল আহমদ, খর্দ্দাপাড়া গ্রামের কায়েস আহমদ, সুনামপুর গ্রামের আরিফ হোসেন, শিলঘাট গ্রামের হেনু হোসেন চৌধুরী ও আবু সাঈদ, মুকিতলা গ্রামের জমাদ আহমেদ, ধারাবহর গ্রামের এজাজ আহমদ, নালীউরি গ্রামের ময়নুল হোসেন এবং ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে প্রিন্সিপাল মো. আব্দুল হাই।
উল্লেখ্য, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সক্রিয় সহযোগিতা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় যাকাত তহবিল সংগ্রহের এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সংস্থার সভাপতি আব্দুল লতিফ নিজাম, সাধারণ সম্পাদক আব্দুল বাছির ও ট্রেজারার জাকির হোসেনসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি যারা বাংলাদেশে থেকে এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মহান আল্লাহ তাআলা যেন সকলের দান কবুল করেন—এই দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :