কমলগঞ্জে পতনঊষার বিএনপির ইফতার মাহফিল


admin প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ১৩:৫৮ /
কমলগঞ্জে পতনঊষার বিএনপির ইফতার মাহফিল

হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কমলগঞ্জ উপজেলার পতনঊষার  ইউনিয়ন শাখার আয়োজনে, আজ ১২ মার্চ রোজ বৃহস্পতিবার পতনঊষার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক পতনঊষার  ইউনিয়নের চেয়ারম্যান জনাব  অলি আহমদ খান,উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম,কৃষক দলের সভাপতি মবশ্বির আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জমির আহমদ জয়,উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমদ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তোয়াবুর রহমান তবারক,জুনেদ আহমদ,আব্দুস শহিদ, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক আব্দুল আহাদ,সদস্য সচিব জুবের আহমদ’ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফসার খাঁন সহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।

ইফতারের ঠিক আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে স্থানীয় উন্নয়নের পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।