লক্ষণাবন্দে গোয়ালঘরে আগুন!


admin প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ১৮:৫৩ /
লক্ষণাবন্দে গোয়ালঘরে আগুন!
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ডের লক্ষণাবন্দ পূর্বভাগে জনাব কয়েছ মিয়ার বাড়ির গোয়ালঘরে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই গোয়ালঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা দিলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এতে গোয়ালঘরে থাকা গরুগুলো অল্পের জন্য রক্ষা পায় এবং কোনো প্রাণীর ক্ষতি হয়নি।
তবে আগুনে গোয়ালঘর ও সেখানে থাকা খড়সহ ঘরের বিভিন্ন সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গেছে। গ্রামের মানুষের সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় আল্লাহর রহমতে বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষতি হয়নি বলে স্থানীয়রা জানান। আগুন লাগার সঠিক কারণ  নিশ্চিতভাবে জানা যায়নি।