গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী কামিল আহমদ


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১৩:১২ /
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী কামিল আহমদ

গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামিল আহমদ।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা কামিল আহমদ তৃণমূল পর্যায়ে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে ভূমিকা রেখে এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।

সংশ্লিষ্টরা জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজনীতির মাধ্যমে ছাত্রজীবন থেকেই নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেন। ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেছেন।
সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান সম্পর্কে জানতে চাইলে কামিল আহমদ বলেন, “দল ও এলাকার সাধারণ মানুষের সিদ্ধান্তই আমার মূল প্রেরণা। সবাই চাইলে এবং দল মনোনয়ন দিলে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রস্তুত আছি। গোলাপগঞ্জের উন্নয়ন ও জনগণের সেবাই হবে আমার অঙ্গীকার।

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তরুণ ভোটারদের একটি অংশ তাকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এখনো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।