পিএইচডি অর্জন করলেন কুলাউড়ার রাজু


admin প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ১৯:২৮ /
পিএইচডি অর্জন করলেন কুলাউড়ার রাজু

আশরাফুল ইসলাম জুয়েল :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৃতী সন্তান রেজাউল হায়দার রাজু পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের Euro Asian University থেকে Social Responsibility and Cultural Engagement বিষয়ে এ ডিগ্রি লাভ করেন।

গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

রেজাউল হায়দার রাজু কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হাজী এম এ কাইয়ূম ও মাহমুদা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।

কর্মজীবনে তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, সুশাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি দেশবাসী, বিশেষ করে কুলাউড়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।