

নিজস্ব প্রতিবেদক: জালালাবাদ মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ সিলেটের প্রথম ধাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যুহর শিক্ষাবোর্ডের ২নং কেন্দ্র খর্দ্দাপাড়া পাঁচপীর কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় কেন্দ্রীয় মক্তব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সভা পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পাঁচপীর হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী, সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলিম উদ্দিন।
উপস্থিত ছিলেন পাঁচপীর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ আমিনুর ইসলাম বারিক, মাওলানা সাইফুল ইসলাম তারেক, মাওলানা আব্দুল করিম, মাওলানা মাহবুব হুসাইন জাকির, পশ্চিম খর্দ্দাপাড়া ইমাম মাওলানা মুহিবুর রহমান, পশ্চিম খর্দ্দাপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুবায়ের আহমদ, মধ্য খর্দ্দাপাড়া ইমাম মাওলানা হাফিজ রশিদ আহমদ, মাওলানা বাশশার আহমদ, মাওলানা আশরাফ, মাওলানা জুনায়েদ, মাওলানা ফয়সল আহমদ, ফটিক আহমদ, নুরুল ইসলাম, মুকিস আহমদ, জিলু মিয়া, জাবরুল ইসলাম, মোঃ কামরান আহমদ, মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :