দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে শায়খে রায়গড়ী রাহঃ মেমোরিয়াল ফাউন্ডেশন
admin
প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ১৬:৩৫ /
০
দ্বীন ও মানবতার কল্যাণে স্রষ্টার নৈকট্য লাভে খলিফায়ে মাদানী মাওলানা শেখ মো: ইউনুস আলী শায়খে রায়গড়ী রাহঃ মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক প্রতিবছরের ন্যায় এবারও দুই শতাধিক গরীব-দুঃখী, অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী এবং ষাটটি পরিবারকে এক মাসের মুদি দোকানের খরচ সহ নগদ অর্থ প্রদান সফল ভাবে সম্পন্ন হয়েছে।
১১ রমযান ১৪৪৭ হিজরি, ১ লা মার্চ ২০২৬ ইংরেজি রোজ রবিবার বাদ মাগরিব গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় শেখবাড়ীস্থ শায়খে রায়গড়ী রাহঃ মেমোরিয়াল ফাউন্ডেশনের কার্যালয় থেকে কয়েক দফায় সিএনজি যোগে প্রাপকদের হাতে হাতে পৌঁছিয়ে দেওয়া হয়।
বিতরণ পূর্বক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে শায়খে রায়গড়ী রাহঃ মেমোরিয়াল ফাউন্ডেশন এর দায়িত্বশীল মুফতি শেখ আব্দুল্লাহ উসামা জানান, ১৯৯৮ ইং সনে প্রতিষ্ঠা হয় এই ফাউন্ডেশনের, শুরু থেকে আজ অবদি গরীব-দুঃখী ও অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে কাজ করছে শায়খে রায়গড়ী ফাউন্ডেশন। সময় সময়ে বিভিন্ন দূর্যোগে সহায়তা, রমযানে খাদ্য বিতরণ, মাসের বাজারের নগদ অর্থ প্রদান সহ মানবতার তরে নিবেদিত হয়ে কাজ আঞ্জাম দিচ্ছে।
তিনি আরো বলেন, শায়খে রায়গড়ী রাহঃ মেমোরিয়াল ফাউন্ডেশন এর এসব সামাজিক ও দ্বীনি কাজ আঞ্জাম দিতে দেশ ও প্রবাসের যারা যেভাবে সহযোগিতা, পরামর্শ ও শ্রম দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও এই ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো বেগমান করতে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহন ও সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :