

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ফুলতলী রহমাতুল্লাহ আলাইহি-এর এর মাযার যিয়ারত করেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি)তাঁর মাজার শরীফে উপস্থিত হয়ে এমপি এমরান আহমদ চৌধুরী মাযার যিয়ারত করে দেশ-জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন।
আল্লামা ফুলতলী (রহ.) উপমহাদেশের আধ্যাত্মিক জগতে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে সমাদৃত। তাঁর ইলমী প্রজ্ঞা, সুন্নাহভিত্তিক জীবনচর্চা ও তাসাউফের খেদমত বিশেষত সহীহ কিরাত শিক্ষার প্রচারে তাঁর অবদান আজও লাখো ভক্ত-অনুসারীর হৃদয়ে প্রেরণার উৎস। দ্বীনি শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে তাঁর অবদান সিলেটসহ সমগ্র বাংলাদেশে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
জিয়ারত শেষে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এমন একজন মহান বুযুর্গের স্মৃতিবিজড়িত স্থানে আসা আত্মিক প্রশান্তির বিষয়। তিনি আল্লামা ফুলতলী (রহ.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে নৈতিকতা, মানবতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় আলেম-উলামা, মাদরাসার শিক্ষক ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সিলেট-৬ আসনের উন্নয়নের জন্য বিশেষ মোনাজাতে শরিক হন।
আপনার মতামত লিখুন :