

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মাদ ফখরুল ইসলাম নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে এক বিবৃতিতে আলহামদুলিল্লাহ প্রকাশ করে জনসেবা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, জনসেবার ব্রত নিয়ে তাঁর যে পথচলা শুরু হয়েছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নির্বাচনের জয়-পরাজয়ে সমর্থকদের মন খারাপ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে যেভাবে তিনি গোলাপগঞ্জ–বিয়ানীবাজারবাসীর পাশে ছিলেন, আগামীতেও সুখে-দুঃখে তাঁদের পাশে থাকবেন।
তিনি এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সেই ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
এছাড়া সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এমরান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সিলেট-০৬ আসনের উন্নয়নে তাঁর পথচলা মসৃণ হোক।
বিবৃতির শেষে তিনি সকলের প্রতি শুভকামনা জানিয়ে “মা’আস সালাম” বলেন।
আপনার মতামত লিখুন :