গোলাপগঞ্জে তুমুল প্রতিদ্বন্দ্বিতা: ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৪:২৮ /
গোলাপগঞ্জে তুমুল প্রতিদ্বন্দ্বিতা: ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

গোলাপগঞ্জ (সিলেট প্রতিনিধি):
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের গোলাপগঞ্জ উপজেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম ঘোষিত ২৫টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলায় মোট ১০৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫,০১৭ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩,১২৯ ভোট।
প্রথম ধাপের ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুব বেশি না থাকায় শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবেন তা নিয়ে ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফলেই নির্ধারিত হবে চূড়ান্ত