

তামানা অ্যাগ্রোর অগ্রযাত্রার নেপথ্যের শক্তি জিহাদ উর রহমান, শিগগিরই নিয়ে আসছে নতুন উদ্যোগ “দুধের দোকান (Dudher Dukan)
তামানা অ্যাগ্রোর ধারাবাহিক অগ্রগতির পেছনে অন্যতম অনুপ্রেরণা ও চালিকা শক্তি গর্বের ম্যানেজার জিহাদ উর রহমান। যাত্রার একেবারে শুরু থেকেই তিনি নিষ্ঠা, অদম্য উদ্যম ও কাজের প্রতি গভীর ভালোবাসা নিয়ে তামানা অ্যাগ্রোর সঙ্গে আছেন। তাঁর দক্ষ নেতৃত্ব ও নিরলস পরিশ্রমেই আজ তামানা অ্যাগ্রো নতুন উচ্চতায় পৌঁছেছে।
তামানা অ্যাগ্রো বিশ্বাস করে —সেরা হতে হলে সেরাদের সঙ্গেই কাজ করতে হয়। সেই বিশ্বাসের বাস্তব প্রতিচ্ছবি জিহাদ উর রহমান। তাঁর পরিকল্পনা, টিমওয়ার্ক ও দায়িত্বশীলতার ফলেই প্রতিষ্ঠানটি আজ দ্রুত এগিয়ে চলেছে।
এরই ধারাবাহিকতায় তামানা অ্যাগ্রো শিগগিরই নিয়ে আসছে নতুন উদ্যোগ “দুধের দোকান (Dudher Dukan)”—যেখানে মানসম্মত ও বিশুদ্ধ দুগ্ধজাত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি থাকবে।
তামানা অ্যাগ্রো পরিবার আশাবাদী, এই নতুন উদ্যোগ স্থানীয় বাজারে আস্থা ও গুণগত মানের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
আপনার মতামত লিখুন :