লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন,সভাপতি তারেক, সম্পাদক আকরাম ও কোষাধ্যক্ষ হান্নান 


admin প্রকাশের সময় : জানুয়ারি ২৬, ২০২৬, ১৫:৪৮ /
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন,সভাপতি তারেক, সম্পাদক আকরাম ও কোষাধ্যক্ষ হান্নান 

লন্ডন থেকে সৈয়দ নাদির আহমদ:

২৫ জানুয়ারি লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন আকরাম এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল হান্নান নির্বাচিত হয়েছেন।

দুইটি প্যানেল ও স্বতন্ত্র একজন প্রার্থী সহ মোট ৩১ জনপ্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে তারেক-আকরাম-শাহনাজ পেনেল থেকে আট জন , সায়েম-সালেহ-হান্নান পেনেল থেকে ছয় জন ও সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আহাদ চৌধুরী বাবু নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাইসির মাহমুদ। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির মুরাদ নির্বাচিত হন।
এছাড়া সহকারী কোষাধ্যক্ষ পদে মোঃ একলাছুর রহমান পাক্কু, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহিন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি পদে ফয়সল মাহমুদ এবং ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সোহেল, লোকমান হোসেন কাজী, ফারজানা চৌধুরী ও ইনাম চৌধুরী।

নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।
সেই সাথে ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।