

সিলেটের বরেণ্য লেখক, গবেষক, গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদের নামে ঘোষিত সাংবাদিকতা পুরস্কারের জন্য তথ্যসহ সুপারিশ আহবান করা হয়েছে।
মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড এর জন্য ছয় ক্যাটাগরির গণমাধ্যমকর্মীর জন্য আগামী ২০ থেকে ৩০ জানুয়ারীর মধ্যে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের লিংক/ডকুমেন্টস/ সংশ্লিষ্ট তথ্যসহ প্রস্তাব/ সুপারিশ প্রেরণের জন্য মাহমুদ হোসাইন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সিলেট জেলার প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ফটো সাংবাদিক, ভিডিও জার্নালিস্টদের কাছ থেকে তথ্যসহ দরখাস্ত আহবান করা হয়েছে। তবে তিনটি পুরস্কারের জন্য এসব ক্ষেত্রে জুলাই অভ্যুত্থান এবং জুলাই পরবর্তী সাংবাদিকতার বিষয়কে প্রাধান্য দেবে জুরি বোর্ড। আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদনের ডকুমেন্টসহ নিম্ন ঠিকানা অথবা ইমেইলে তথ্য পাঠানোর আহবান জানানো হয়েছে। এ লক্ষ্যে গঠিত জুরিবোর্ড পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে পুরস্কার প্রাপ্তদের নাম প্রকাশ করবে। অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের হাতে আর্থিক সম্মানীসহ পুরস্কার তুলে দেয়া হবে। তথ্য সরাসরি পাঠানোর ঠিকানা: নির্বাহী প্রধান, মিডিয়াগাইড, নূর ম্যানশন, তৃতীয় তলা, জিতু মিয়ার পয়েন্ট, ভিআইপি রোড, সিলেট-৩১০০। ইমেইল: mediaguidebd@gmail.com । বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :