

গোলাপগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার্থীদের শিক্ষাজীবন সহজ ও আনন্দময় করতে ফাজিলপুর যুব সংঘের উদ্যোগে ভর্তি সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের ফাজিলপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শর্মিলা দাস। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তালহা হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের গীতিকার মাহতাব শাহ ফকির, সাবেক সেনা সদস্য সুফিয়ান আহমদ সুফি , সাবেক সভাপতি মো: আব্দুল শহিদ এবং সাবেক শিক্ষক স্বৃতি রাণী চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, রওশন জাহান চৌধুরী, লুৎফা আক্তার কলি, শাহনাজ আক্তার, শিক্ষানুরাগী সাবুল আহমদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সমাজের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান তাদের পড়াশোনায় উৎসাহ বাড়াবে। এমন মানবিক উদ্যোগের জন্য ফাজিলপুর যুব সংঘকে ধন্যবাদ জানান তারা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ভর্তি সহায়তা ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :