গোলাপগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৬, ১৬:৪৭ /
গোলাপগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

গোলাপগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলার আমুড়া ইউনিয়নের কদম রসুল কফি গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা থেকে আগত পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক মোঃ আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিলেটের উপপরিচালক মো. শাসসুজ্জামান, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোছা. আখতার জাহান কাঁকন, মো. মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
দেবল সরকার, অতিরিক্ত উপপরিচালক ( শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিলেট। রিপন প্রসাদ সাহা, সিনিয়র মনিটরিং অফিসার, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প, খামারবাড়ি, ঢাকা। মোঃ রকিবুল ইসলাম রুমন, উদ্যানতত্ত্ববিদ, হর্টিকালচার সেন্টার, খাদিম নগর, সিলেট। অনুষ্টানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ মাশরেফুল আলম, উপজেলা কৃষি অফিসার, গোলাপগঞ্জ সিলেট এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মসরুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, গোলাপগঞ্জ ১।

উক্ত অনুষ্ঠানে প্রায় ২৫০ জন কৃষক কৃষাণী ও উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।