ফেঞ্চুগঞ্জে নওমুসলিম গৃহবধূকে নির্যাতন


admin প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৬, ১৪:১৯ /
ফেঞ্চুগঞ্জে নওমুসলিম গৃহবধূকে নির্যাতন

মুসলিম ছেলের সাথে প্রেমের টানে ধর্ম ত্যাগ করেন আয়েশা সিদ্দিকা। বিয়েও হয় প্রেমিকের সাথে। তবে বিয়ের পরে বদলে যায় প্রেমিকের চেহারা।

কখনো সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য, কখনোবা ডিএসএলআর ক্যামেরা কেনার টাকার জন্য চলে শারীরিক নির্যাতন! কয়েকদফা টাকা এনে দেওয়ার পরও নিস্কৃতি পান নি আয়েশা।

শেষ পর্যন্ত নির্যাতন করে ৮মাসের অন্তঃস্বত্ত্বা আয়েশাকে বাড়ি থেকে বের করে দেন প্রেমিক স্বামী রাহেল আহমেদ। ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের যুধিষ্ঠিপুর গ্রামে।

অভিযুক্ত রাহেল আহমেদ যুধিষ্ঠিরপুর গ্রামের হামিদুর রহমান লুলুর পুত্র।

এঘটনায় ভিকটিম বাদি হয়ে রাহেল আহমেদ, তার মা ও বোনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ দায়ের করেছেন।

বর্তমানে ভিকটিম স্থানীয় ইউপি সদস্য আবু বশর মিয়ার আশ্রয়ে আছেন।

এক ভিডিও বার্তায় ভিকটিম নিজের নিরাপত্তা ও চিকিৎসা নিয়ে শংকা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত রাহেল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে আমি ২মাস আগে ডিভোর্স দিয়ে দিয়েছি।

একথা উড়িয়ে দিয়ে ইউপি সদস্য আবু বশর বলেন, এটা মিথ্যা কথা। কোন ডিভোর্স হয় নি।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তবে তিনি ফোন রিসিভ করেন নি।

সিলেটভিউ