জমিয়ত নেতা এম. সাইফুর রহমান গোলাপগঞ্জে সংবর্ধিত


admin প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৬, ১৪:৩৭ /
জমিয়ত নেতা এম. সাইফুর রহমান গোলাপগঞ্জে সংবর্ধিত
ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এম. সাইফুর রহমানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শাখা সভাপতি আবু সালেহ উসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হুসাইন নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের অভিভাবক, জমিয়ত নেতা এম. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন সালিম, সিলেট দক্ষিণ জেলা ছাত্র জমিয়তের সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ উসামা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশকরত: কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে গোলাপগঞ্জ ছাত্র জমিয়ত রুল মডেল হবে আশাব্যক্ত করেন।
ঢাকাদক্ষিণস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার পাঠাগারও উদ্বোধন করেন।