গোলাপগঞ্জে সরকারি জমিতে নির্মিত গেইটের নামফলক অপসারণকে কেন্দ্র করে উত্তেজনা,


admin প্রকাশের সময় : জানুয়ারি ৭, ২০২৬, ১৩:৪১ /
গোলাপগঞ্জে সরকারি জমিতে নির্মিত গেইটের নামফলক অপসারণকে কেন্দ্র করে উত্তেজনা,

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং পোস্ট অফিস কারখানা বাজারের প্রবেশমুখে সরকারি জমিতে নির্মিত একটি গেইটের নামফলক নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সরকারি জমিতে নির্মিত ওই গেইটের নামকরণে কোনো ধরনের অনুমোদন না থাকায় সিলেট জেলা প্রশাসক (ডিসি)-এর নির্দেশে নামফলক অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি ) সহকারী ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ নামফলক অপসারণে ঘটনাস্থলে গেলে স্থানীয় গ্রামবাসীর একাংশ এতে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন তাৎক্ষণিকভাবে অপসারণ কার্যক্রম স্থগিত করে। পরে নামফলক অপসারণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে দুই দিনের সময় নেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জমিতে কোনো স্থাপনা বা নামকরণ করতে হলে যথাযথ অনুমোদন প্রয়োজন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।