সিলেটে চরমভাবাপন্ন আবহাওয়ায় বাড়ছে শীত


admin প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৬, ০৯:২৭ /
সিলেটে চরমভাবাপন্ন আবহাওয়ায় বাড়ছে শীত

সিলেটে চরমভাবাপন্ন আবহাওয়ায় বেড়েই চলছে শীত। এ বছর তীব্র শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে স্বাভাবিক সময়ের আগেই। আর তাপমাত্রার তুলনায় শীতের অনুভূতিও প্রকট। জনজীবন ইতোমধ্যেই শীতে অসাড় হয়ে পড়েছে।

গত কয়েক দিন ধরে তাপমাত্রা সিলেটে ওঠানামা করলেও শুক্রবার (২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রির ঘরে। এর সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। এ ছাড়া বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। ফলে কনকনে ঠাণ্ডায় কাবু নগরবাসী।

 

সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সিলেটে আজকের তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রী। এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।