

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোন ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।
খালেদা জিয়ার জানাজার সম্মুখ সারিতে ছিলেন যারাখালেদা জিয়ার জানাজার সম্মুখ সারিতে ছিলেন যারা
খালেদা জিয়ার ব্যবহারে বা কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মায়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চান তারেক রহমান।
তিনি বলেন, দোয়া করবেন, আল্লাহ তায়ালা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম।
আপনার মতামত লিখুন :