খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে : রাষ্ট্রপতি


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:৩৯ /
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে : রাষ্ট্রপতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

এক শোকবাণীতে রাষ্ট্রপতি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তার রুহের মাগফেরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাই।

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান রাষ্ট্রপতি।