

গোলাপগঞ্জ উপজেলায় ‘আলা উদ্দিন আহমেদ, রাবেয়া, বিজ্ঞান ও কারিগরি মাদ্রাসা’র শ্রেণি কার্যক্রমে বাধা প্রদান এবং আসমান উদ্দিন নামে এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নিয়াগুল এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফখরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী ও মানবাধিকারকর্মী আজিজুস সামাদ। বক্তারা মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর সমালোচনা করেন এবং আসমান উদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আজিজুস সামাদ, আব্দুল মুমিন, ডা. ফখরুল ইসলাম, কামাল উদ্দিন, ভুক্তভোগী ও আহত আসমান উদ্দিন, মাসুদ আলম, আলিম উদ্দিন আলিম, গিয়াস উদ্দিন ও আকবর আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মামুন, এনাম উদ্দিন, গিয়াস উদ্দিন, আছার উদ্দিনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন শেষে উত্তেজিত জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিয়াগুল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শান্তিপ্রিয় মানুষের ওপর হামলা বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির ডাক দেবে।
আপনার মতামত লিখুন :