চূড়ান্ত প্রার্থী ঘোষণার পরও সিলেট-৬ এ বিএনপির মনোনয়ন নিয়ে কৌতূহল


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ১৯:৩৯ /
চূড়ান্ত প্রার্থী ঘোষণার পরও সিলেট-৬ এ বিএনপির মনোনয়ন নিয়ে কৌতূহল

আব্দুল্লাহ আল মাসুদ:
সিলেট-৬ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নাম চূড়ান্ত করা হলেও একই আসনে আরও দুই নেতার মনোনয়ন ফরম সংগ্রহ রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে।
২৮ ডিসেম্বর বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফয়সাল আহমদ চৌধুরী ও সৈয়দা আদিবা হোসেন। তাদের মনোনয়ন ফরম সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীরা।

এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা ও মতামত উঠে আসে। অনেকের মতে, শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। আবার কেউ কেউ ধারণা করছেন, দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারেন এই দুই নেতা।

এ বিষয়ে বিএনপির কোনো পর্যায় থেকেই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের রাজনীতি এখন গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।