গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা তারেক গ্রেফতার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ১৬:১৫ /
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা তারেক গ্রেফতার

গোলাপগঞ্জ মডেল থানার বৈষম্য বিরোধী মামলার তদন্তে প্রাপ্ত আসামী জাফরুল ইসলাম তারেক (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী জাফরুল ইসলাম তারেক (২৬) পৌরসভার স্বরস্বতি এলাকার মৃত জহির উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাতে গোলাপগঞ্জ থানাধীন পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা।

গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এস আই সাঈদ আহমদ বলেন – আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরন করা হবে।