জমিয়ত নেতা এম. সাইফুর রহমানকে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের ফুলেল শুভেচ্ছা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:১১ /
জমিয়ত নেতা এম. সাইফুর রহমানকে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের ফুলেল শুভেচ্ছা

ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, সিলেট জেলা ছাত্র জমিয়তের বার বারের সফল সভাপতি, ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক, গোলাপগঞ্জের কৃতি সন্তান, এম. সাইফুর রহমান ভাইয়ের স্বদেশ আগমন উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হিথ্রো টু সিলেট বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি আসলে ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল ও সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।